বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন

মীর বাড়ি থেকে মীরের খীল: ব্যারিস্টার মীর হেলালের লিফলেট বিতরণে উৎসবমুখর জনস্রোত

হাটহাজারী প্রতিনিধি চট্টগ্রাম
  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৪২

চট্টগ্রাম-৫ (হাটহাজারী–বায়েজিদ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন–কে ঘিরে নির্বাচনী প্রচারণায় হাটহাজারী এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। নির্বাচনী প্রচারপত্র লিফলেট বিতরণের মাধ্যমে

বুধবার (১৯ নভেম্বর) সকাল থেকে শুরু হয় আনুষ্ঠানিক গণসংযোগ কার্যক্রম।

হাটহাজারী উপজেলা বিএনপির আয়োজনে ঐতিহ্যবাহী মীর বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিফলেট বিতরণ কার্যক্রমের সূচনা করেন বিএনপি মনোনীত সাংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

তিনি উপস্থিত জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, স্থানীয় ভোটারদের নানা সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

মীর বাড়ি–মীরের খিল: পুরো এলাকাজুড়ে গণসংযোগ

উদ্বোধনের পর ব্যারিস্টার মীর হেলাল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মীর বাড়ি থেকে মীরের খিল হয়ে মীরেরহাট পর্যন্ত টানা কয়েক ঘণ্টা গণসংযোগ করেন।

পুরো এলাকা ছিল নেতাকর্মী–সমর্থকদের স্লোগানে মুখর। দোকানপাট, মোড়, পথচারীদের মাঝে স্বতঃস্ফূর্তভাবে লিফলেট বিতরণ করেন তিনি। জনতার কাছে ন্যায়বিচার, উন্নয়ন ও পরিবর্তনের প্রতিশ্রুতিও তুলে ধরেন।

জনতার সামনে ব্যারিস্টার হেলালের প্রতিশ্রুতি

লিফলেট বিতরণকালে তিনি বলেন—“এই নির্বাচনে হাটহাজারীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে। রাষ্ট্র মেরামত, জনগণের অধিকার ফিরিয়ে আনা এবং একটি ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার জন্য ধানের শীষের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি ক্ষমতায় এলে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি গণমুখী বাংলাদেশ তৈরি করবে।”

উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী প্রচারণায় অংশ নেন। তারা পথচারী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও স্থানীয়দের হাতে ধানের শীষের প্রচারপত্র বিতরণ করেন।

এ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন— প্রফেসর আল ফোরকান, আলহাজ্ব নুর মোহাম্মদ, গিয়াস উদ্দিন চেয়ারম্যানডা. রফিকুল আলম, ওয়াহিদুল আলম, আব্দুর শুকুর, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী।

উপস্থিত নেতারা বলেন—“ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে হাটহাজারীর মানুষের পাশে রয়েছেন। ন্যায়বিচার ও কল্যাণে তার ভূমিকা ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হবে।”

গণসংযোগ শেষে ব্যারিস্টার মীর হেলাল জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সবার প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর