সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

বহদ্দারহাট জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বার্তা টুডে ডেস্ক
  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৫৬

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন মুন্সী তফাজ্জল আলী ওয়াক্ফ এস্টেট (ইসি নং–১৭০৩৯) এর সুষ্ঠু ব্যবস্থাপনা, জবাবদিহিতা ও ধর্মীয় কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বহদ্দারহাট জামে মসজিদের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত এক বৈঠকে আলহাজ্ব মোঃ সোহরাওয়ার্দীকে সভাপতি এবং হাজী মোঃ ইলিয়াস সেকুকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। পরবর্তী সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ওয়াক্ফ প্রশাসনের সহকারী প্রশাসক কর্তৃক ১৭ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি তিন বছরের জন্য আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটি মসজিদের দৈনন্দিন কার্যক্রম, ওয়াক্ফ এস্টেটের সুষ্ঠু ব্যবস্থাপনা, দান–সদকা, উন্নয়নমূলক কাজসহ সার্বিক ধর্মীয় কার্যক্রম আরও সুসংগঠিত ও স্বচ্ছ করার প্রত্যাশা ব্যক্ত করেছে।

স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের আশা—নতুন নেতৃত্ব মসজিদের উন্নয়ন, ধর্মীয় শিক্ষার প্রসার ও জনসেবা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর