
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, দক্ষিণ এশিয়ার খ্যাতিমান পার্লামেন্টারিয়ান এবং চট্টগ্রামের রাউজান–রাঙ্গুনিয়া–ফটিকছড়ির ছয়বারের জনপ্রতিনিধি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ১০ম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাউজান উপজেলা ও পৌরসভা যুবদল নানা কর্মসূচি পালন করেছে।
শুক্রবার (২২ নভেম্বর) দিনব্যাপী কোরআন খতম, দোয়া মাহফিল এবং পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
যুবদলের নেতাকর্মীরা বলেন, “বীরচট্টলার গর্বিত সিংহপুরুষ ছিলেন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী। তিনি দেশ, জাতি ও গণতন্ত্রের স্বার্থে আজীবন আপোষহীন ছিলেন। ভারতীয় আধিপত্যবাদের বিরোধে তিনি ছিলেন অগ্রণী কণ্ঠস্বর।”
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন—
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী,রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ নুরুল হুদা চেয়ারম্যান,ফিরোজ আহমেদ,
পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ মনজুরুল হক, পৌরসভা যুবদলের সদস্য সচিব এম. শাহ্জান সাহিল,যুগ্ম আহবায়ক কাজী রাশেদুল জামান জুয়েলসহ যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন—
মোহাম্মদ লেদু, মোহাম্মদ কামাল উদ্দিন, সেলিম উদ্দিন, দিদার আলী, সৈয়দ ফয়সাল রনি, রিয়াদ চৌধুরী, রিয়াজ উদ্দিন চৌধুরী, কাসেম উদ্দিন সোহাগ, আলী ফুরকান, আবদুল করিম, সোহেল, মুন্না বড়ুয়া, হেলাল উদ্দিন রাজু, সাদ্দাম, এরশাদ, জয়নাল আলম, মঞ্জু, মোহাম্মদ সাবু, মোহাম্মদ সবুজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমজাদ হোসেন, জামসেদ প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।