বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন

শাহ আমানত বিমানবন্দরে কাস্টমস–এনএসআইয়ের অভিযানে সিগারেট ও গৌরী ক্রিম আটক

বার্তা টুডে ডেস্ক
  • শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১১৭

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস শাখা, এনএসআই ও কাস্টমস ইন্টেলিজেন্সের সমন্বিত অভিযানে দুবাই থেকে আগত দুই যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ গৌরী ক্রিম জব্দ করা হয়েছে।

২২ নভেম্বর (শনিবার) সকাল সাড়ে ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG-148 অবতরণের পর এই অভিযান পরিচালনা করা হয়।

আটক যাত্রী ও জব্দকৃত মালামালের বিবরণ

দুবাই থেকে আগত দুই যাত্রী—

মো. ফখরুল ইসলাম (পাসপোর্ট নং: A02066261)

মো. আশরাফুল ইসলাম (পাসপোর্ট নং: A00519130)

তাদের ব্যাগেজ স্ক্যানিং এবং পরবর্তী শারীরিক তল্লাশিতে—

১৯৯ কার্টুন বিদেশি সিগারেট (মন্ড ব্র্যান্ড)

২৫০ পিস আমদানি নিষিদ্ধ গৌরী ক্রিম
জব্দ করা হয়।

জব্দকৃত সিগারেটের বিপরীতে সম্ভাব্য রাজস্ব—
১৯৯ × ৩৫০০ = ৬,৯৬,৫০০ টাকা
(ছয় লক্ষ ছিয়ানব্বই হাজার পাঁচশত টাকা)

কর্তৃপক্ষ জানায়, এসব পণ্য DM মূল্যে জব্দ করা হয়েছে এবং তা চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হবে।

জব্দ কার্যক্রম শেষে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। তবে তাদের বিরুদ্ধে ভবিষ্যতে পুনরাবৃত্তি রোধে কাস্টমস কর্তৃক নজরদারি অব্যাহত থাকবে বলে জানা গেছে।

যৌথ অভিযানে অংশগ্রহণকারী একটি সূত্র জানায়, বিদেশফেরত যাত্রীদের মাধ্যমে নিয়মিতই সিগারেট, ক্রিমসহ বিভিন্ন নিষিদ্ধ ও রাজস্ব-ফাঁকিরপণ্য আনার চেষ্টা বাড়ছে। তাই বিমানবন্দরে স্ক্যানিং, গোয়েন্দা নজরদারি ও ঝুঁকি ব্যবস্থাপনা আরও জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর