বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

চকরিয়ায় ভোটার শিক্ষা প্রশিক্ষণ অনুষ্ঠিত

কপিল উদ্দিন কক্সবাজার
  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৩০

চকরিয়া, কক্সবাজার – ইন্টিগ্রেটেড সোস্যাল ডেভেলপমেন্ট ইফোর্ট (আইএসডিই) বাংলাদেশের উদ্যোগে এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস (আইএফইএস)-এর সহযোগিতায় অনুষ্ঠিত হলো ইনক্লুসিভ ভোটার এডুকেশন ও এওয়ারনেস প্রকল্পের আওতায় ক্যাসকেড প্রশিক্ষণ।এটি অনুষ্ঠিত হয় ২৩ নভেম্বরচ করিয়া উপজেলার বিআরডিবি হলরুমে।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোমেনা আমিন, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস (আইএফইএস)। আরও উপস্থিত ছিলেন আইএসডিই’র নির্বাহী পরিচালক এসএম নাজের হেসাইন, আইএফইএসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কানিজ ফাতেমা, আইএসডিই কর্মসূচী সমন্বয়কারী জাহাংগীর আলম, প্রোগ্রাম ম্যানেজার জসিম উদ্দিন, প্রশিক্ষণ কর্মকর্তা কামাল উদ্দিন, মনিটরিং অফিসার সুপম বডুয়া, জালাল উদ্দিন ও শহিদুল ইসলাম।

প্রশিক্ষণে চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত ২০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।

আইএফইএস-এর সহযোগিতায় এই প্রকল্পের মাধ্যমে আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক এবং সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে কার্যক্রম চালানো হচ্ছে। প্রকল্পটি চকরিয়া, পেকুয়া এবং মহেশখালী উপজেলায় বাস্তবায়ন করা হচ্ছে।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো উপকূলীয় মৎস্যজীবী, ধর্মীয় সংখ্যালঘু, যুব ভোটারসহ ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে ভোটদানের পদ্ধতি, ভোটের গুরুত্ব এবং ভোটার হিসেবে করণীয় বিষয়ে সচেতন করা। এছাড়া অংশগ্রহণকারীদের ভোট প্রদান প্রক্রিয়া, নির্বাচনী ব্যবস্থায় প্রবেশগম্যতা, নেতৃত্ব এবং জনঅ্যাডভোকেসি বিষয়ে দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, এই প্রকল্পের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি পেলে সকল নাগরিক স্বাধীনভাবে, আত্মবিশ্বাস ও মর্যাদার সঙ্গে সংবিধান প্রদত্ত ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হবেন। সকল প্রশিক্ষণার্থীকে নিজ নিজ এলাকায় সক্রিয়ভাবে কাজ করতে উৎসাহিত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর