
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পটিয়ায় লিফলেট বিতরণ, ধানের শীষের প্রচারণা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পটিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে পোস্ট অফিস মোড় থেকে শুরু করে বাইপাস মোড় পর্যন্ত এই লিফলেট বিতরণ ও প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতাকর্মীরা দলের ৩১ দফা কর্মসূচি উপস্থিত জনগণের মাঝে তুলে ধরেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু,পটিয়া পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন,পৌরসভা বিএনপি নেতা হাসান,পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আজিজ,পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমদ নান্নু,সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন,
যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান (বাবলু),করিম মেম্বার, হাজী টিংকু, হারুন, জিয়াউর রহমান,চট্টগ্রাম দক্ষিণ জেলার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন,পৌরসভা বিএনপি নেতা মিজানুর রহমান,যুবদলের সদস্য নুরুল আমিন জুয়েল, ইউসুফ তালুকদার, জামাল, ছবুর, সোবহান, খোরশেদসহ পটিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই সময়ের দাবি। তারা সকলকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।