
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণীসম্পদে হবে উন্নতি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সাতকানিয়ায় পালিত হয়েছে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২৫ ।
২৬ নভেম্বর বুধবার সকালে ,উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শুভ দাশের সঞ্চালনা সাতকানিয়া প্রাণী সম্পদ অফিস সংলগ্ন মাঠে ৭ দিন ব্যাপী জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সামছুজ্জামান । এছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত খামারি গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন,“খামারিদের উন্নয়ন এবং নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের বিকল্প নেই। এ ধরনের প্রদর্শনী স্থানীয় খামারি, উদ্যোক্তা ও যুব সমাজের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।”এ সময় তিনি প্রান্তিক খামারিদের আত্মনির্ভরশীল করতে সরকারের গ্রহণ করা বিভিন্ন কার্যক্রম তুলে ধরে আরও বলেন,“উন্নত জাতের পশুপালন, টিকা ও সেবার প্রসার এবং বাজারজাতকরণে নতুন প্রযুক্তির ব্যবহার খামারখাতে বিপ্লব ঘটাবে।”
প্রদর্শনীতে অংশ নেয়,মা এন্টারপ্রাইজ, মাহী পোল্ট্রি এন্ড ফিড সেন্টার , নাহার ক্যাটল ফিড, সাতকানিয়া লেয়ার ফার্মারস এসোসিয়েশন,স্থানীয় খামারি, কৃষক, নারী উদ্যোক্তা সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
উক্ত প্রদর্শনীতে বিভিন্ন স্টলে প্রদর্শিত হয় উন্নত জাতের গাভী, বাছুর, ষাঁড় ,ছাগল, মুরগি, খরগোশ, হাঁসসহ দেশীয় বিভিন্ন পাখি,দুধ, ডিম, মাংস উৎপাদন প্রযুক্তিটিকা, ঔষধ, পশু খাদ্য ও সংরক্ষণ পদ্ধতি। এসময় বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা।
এসময় প্রদর্শনীতে অংশ নেয়া কয়েকজন কে সার্টিফিকেট বিতরণ করা হয়,সার্টিফিকেট গ্রহণ করেন,পাখি পালনে সাইফুল আলম ,
লেয়ার ফার্মারস এসোসিয়েশনের মোঃ জকরিয়া ,ছাগল পালনে মোঃ কাইছার ,দেশি মুরগি পালনে রাজিয়া সোলতানা,
ডেইরি ফার্ম এর শাহাবুদ্দিন ,মেডিসিন বিভাগে একমি ।শিরোনাম ভিন্নতা