
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম-১৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক আলহাজ্ব নুরুল আনোয়ার চৌধুরী’র নেতৃত্বে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গনসংযোগ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার রেলওয়ে মাঠ (রাশিয়ার ফিল্ডে) গণজমায়েত হয়ে এক গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে দোহাজারী পৌর সভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের নিয়ে গণ-মিছিল দোহাজারী রেলওয়ে মাঠ (রাশিয়ার ফিল্ড) থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে বিভিন্ন দোকানদার, ব্যবসায়ী, পথচারী, গাড়ি চালক, শ্রমিক ও সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক আহবায়ক চন্দনাইশ পৌরসভার বিএনপি মাহদুর রহমান মাহদু, নুরুল হুদা বাবর, দোহাজারী পৌরসভা বিএনপি সাবেক সদস্য সচিব বাবু খান, যুগ্ম আহবায়ক মো: ফয়েজ আহমেদ, যুগ্ম আহবায়ক আমির হোসেন, আব্দুল মোমেন, শহীদ মেম্বার, আয়নুল হুদা, মোঃ সেলিম, মীর হোসেন,মো: হাকিম, যুবদল নেতা আবদুল্লাহ সায়েম, হামিদ খান, নাছির উদ্দীন, জাকের হোসেন,সাইফুল ইসলাম নান্টু,লোকমান হাকিম, কোকা মেম্বার,কিং ফোরকান, শহিদুল ইসলাম,ফয়েজ আহমেদ,দিল মোহাম্মদ শামসুল ইসলাম ,ইয়াকুব মিয়া,দক্ষিণ জেলা ছাত্রদল নেতা আব্দুল মান্নান রানা,রিয়াদ হোসেন প্রমুখ।
রনি কান্তি দেব