বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫২ অপরাহ্ন

চন্দনাইশে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ র‍্যালি ও প্রদর্শনী অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি
  • বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৪৯

“দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদ হবে উন্নতি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চন্দনাইশে

জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

২৬ নভেম্বর (বুধবার) সকালে একটি র‍্যালি উপজেলা পরিষদের পুরাতন ভবন থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের নতুন ভবনের মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. রাজিব হোসেন।

প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা.মোহাম্মদ ফয়সালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, স্বাস্থ্য ও প. প.কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, থানার উপ-পরিদর্শক এস আই রাকিব হোসেন, মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাবের আহমদ, কাজী ফার্ম ইনচার্জ এবিএম হাফিজুর রহমানসহ উদ্যোক্তা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের খামারির মালিকগণ উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে উপজেলা জুড়ে সফল খামারিদের ৩০টি স্টল অংশ নেয়। এতে ফ্রিজিয়ান ক্রস গাভী, ব্ল্যাক বেঙ্গল ও হরিয়ানা ছাগল, ব্রাহামা জাতের মুরগি, বিড়াল, হাঁস-মুরগি ও কবুতরের স্টল ছিল আকর্ষণীয়। পাশাপাশি পশুপাখির খাদ্য, ওষুধ ও আধুনিক যন্ত্রপাতির স্টলও ছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর