
চট্টগ্রামের সাতকানিয়ায় ১১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার বাজালিয়া ইউনিয়নের একটি মন্দিরের গাইড ওয়াল, সাঙ্গুর নদীর ঘাট ও আরসিসি সড়কসহ মোট ১১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান।
এ সময় বাজালিয়া ইউনিয়ন এলডিপির সভাপতি আনিছুর রহমান সিকদারের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন, বাজালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাসুকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
উদ্বোধনকালে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি ও বিভিন্ন অবকাঠামোগত সমস্যা সমাধানে এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। উন্নয়ন সুবিধা প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।