বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন

‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত মানবিক কর্মসূচিতে তারেক রহমানের পৃষ্ঠপোষকতা

বার্তা টুডে ডেস্ক
  • শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৪৪

চট্টগ্রাম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে ২৯ নভেম্বর ( শনিবার) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মীরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবার এবং অসহায় হাফেজ আবু বকর সায়েমের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

এই মানবিক কর্মসূচিতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যিনি শহীদ ও আহত পরিবারের সদস্যদের প্রতি দলীয় পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করেন।

সংগঠনের আহ্বায়ক ও মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন হাফেজ আবু বকর সায়েমের চিকিৎসা সহায়তা প্রদান করেন এবং তারেক রহমানের পক্ষ থেকে পাশে থাকার বার্তা পৌঁছে দেন।

অনুষ্ঠানে বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ এবং রাশেদুজ্জামান পিয়াসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়া হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি’র স্থানীয় নেতৃত্বসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উত্তর জেলা ছাত্র ও সেচ্ছাসেবক দলের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন আমাতুন মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, যেখানে শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

‘আমরা বিএনপি পরিবার’-এর এই উদ্যোগে শহীদ ও আহত পরিবার এবং অসহায় শিক্ষার্থী হাফেজ আবু বকর সায়েমকে সহায়তা প্রদান করে সংগঠন মানবিক দায়িত্ব পালন করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর