বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন

সাতকানিয়ায় ২২ রোহিঙ্গা নাগরিক আটক

মিজানুর রহমান রুবেল চট্টগ্রাম সাতকানিয়া
  • শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৫৫

চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ২২ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। ২৮ নভেম্বর শুক্রবার রাতে উপজেলার ছদাহা ইউনিয়নের হাসমতের দোকান থেকে ১০ জন রোহিঙ্গা নির্মাণ শ্রমিক এবং কেওচিয়া ইউনিয়নের নয়া খালের মুখ সম্রাট ব্রিকফিল্ড এলাকা থেকে ইটভাটায় কর্মরত আরও ১২ জন রোহিঙ্গাকে আটক করেন।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান। এসময় যৌথ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী,বাংলাদেশ আনসার ও সংশ্লিষ্ট দপ্তরের সদস্যরা অভিযানে অংশ নেন।

স্থানীয়দের অভিযোগ ছিল রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসে রোহিঙ্গারা সাতকানিয়া উপজেলার বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে থাকেন, এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন। অনেকে কাজ না পেয়ে চুরি ছিনতাই সহ বিভিন্ন অপরাধ কার্যক্রমে জড়াচ্ছেন। এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বৈধ পরিচয়পত্র ছাড়া ঘোরাফেরা করা (নির্মাণ শ্রমিক)
২২ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান জানান,স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছি। অভিযানের পর আটককৃতদের সাতকানিয়া থানার মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার থাকবে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাওসার বলেন,রাতে অভিযানে ২২ জন রোহিঙ্গাকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের কে রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর