
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর কাঞ্চনা বটতল এলাকায় দীর্ঘ ৬০ বছর পর জামে মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) আসরের নামাজের পর স্থানীয় বাসিন্দা ও প্রবাসীদের উপস্থিতিতে মসজিদ নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা হয়।
স্থানীয় ধর্মপ্রাণ মানুষদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে মসজিদের জন্য জমি ক্রয় করে ওয়াকফা করেন এলাকার কৃতিসন্তান, বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও আরব আমিরাত প্রবাসী মো. নোমান। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অনুষ্ঠানে স্থানীয় জনসাধারণের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আবু সুফিয়ান মিঞা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের গ্যাস্ট্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আবদুল কাদের।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন আলাউদ্দিন সোহেল ও হাফেজ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মাস্টার আবদুল সোবাহান, যায়েদ হোসেন, মোজাহের হোসেন, নাজিম উদ্দীন, ফারুক ই আজম মাসুদ, ফরিদুর আলম, মাইনুদ্দীন হাসান চৌধুরী, খন্দকার নজরুল ইসলাম, জসিম উদ্দীন, আবু ছালেক মাওলানা, সহিদুল ইসলাম, মাওলানা ফারুক হোসাইন, আবুল হোসেন, আসিফ ইকবাল, মাহবুবুর রহমান, দুবাই প্রবাসী মো. ওসমান আবদুর রশিদ, মুক্তার আহমেদ, সিরাজুল ইসলাম, ফরিদ সওদাগর, জাহাঙ্গীর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী আনুষ্ঠানিকতার পর উপস্থিত মুসল্লিরা মসজিদের নির্ধারিত স্থানে মাগরিবের নামাজ আদায় করেন। ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
স্থানীয়রা জানান, মসজিদটি নির্মিত হলে এলাকাবাসীর দীর্ঘদিনের একটি বড় চাহিদা পূরণ হবে এবং ধর্মীয় কার্যক্রম পরিচালনায় নতুন যুগের সূচনা হবে।