আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে "ধানের শীষ" প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টির উদ্দেশ্যে চট্টগ্রাম ০৫ হাটহাজারী–বায়েজিদ আসনের অন্তর্গত নাংগলমোড়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ডে বিএনপি ও এর অঙ্গসংগঠন এবং এলাকাবাসীর উদ্যোগে আজ শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সমর্থকরা, স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ। তারা এলাকায় ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করে নির্বাচনকে কেন্দ্র করে সচেতনতা বৃদ্ধি এবং ভোটারদের কাছে প্রার্থী পরিচিতি পৌঁছে দিতে কাজ করেন।
এলাকার সাধারণ মানুষ বলেন, তারা নির্বাচনে স্বচ্ছ ও উন্নয়নমুখী সরকারের প্রত্যাশী এবং গণজোয়ার সৃষ্টি করে তাদের প্রার্থীর প্রতি সমর্থন জানানোর জন্য লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নিচ্ছেন।
বিএনপি স্থানীয় নেতা-কর্মীরা জানান, আসন্ন নির্বাচনে অংশগ্রহণ এবং গণজোয়ার সৃষ্টির মাধ্যমে প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে এমন সচেতনতা কার্যক্রম চলমান থাকবে।