
চট্টগ্রাম: বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ডিসেম্বর) বাদে মাগরিব নগরীর মিসকিন শাহ (রহ.) মসজিদ প্রাঙ্গণে এই আয়োজন হয়।
বাকশিস চট্টগ্রাম জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ নুরুল আলম রাজুর সভাপতিত্বে এবং বি.ইউ.এম. ইমরান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য দেন উপাধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, অধ্যক্ষ হোসাইন আহমদ, বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান, অধ্যাপক হামিদ উল্লাহ কুতুবী, অধ্যাপক শাহ আলম মজুমদার, অধ্যাপক হেদায়েত উল্লাহ, অধ্যাপক মো. আবুল আব্বাস, অধ্যাপক মো. নোমান, অধ্যাপক রফিকুল আলম হাসানী, উপাধ্যক্ষ মো. কায়সার, মো. ইব্রাহিম, জাহিদ ইকবাল, রমিজ আহমদ, আবদুল আলীম, মো. এহছান নিশান–ই–হেলালী, রবিউল হাসান চৌধুরী, মাসুদ রানা ও জিয়াউর রহমান।
বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাহসিকতা ও দেশের উন্নয়ন-অগ্রগতিতে তার অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় বেগম জিয়া এক অবিচ্ছেদ্য নাম। আগামীর বাংলাদেশে তিনি শক্তিশালী জাতীয় ঐক্যের প্রতীক হয়ে থাকবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে মসজিদের ইমাম মাওলানা আবুল কাসেমের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের সার্বিক শান্তি, স্থিতি ও সমৃদ্ধি কামনা করা হয়।