বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন

রাউজান সরকারি কলেজ মসজিদে খতমে বোখারী শরীফ: বেগম জিয়ার আরোগ্যের দোয়া

রাউজান প্রতিনিধি চট্টগ্রাম
  • সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাউজান উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অধশত মাওলানা দিয়ে খতমে কোরআন, খতমে বোখারী শরীফ ও বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় রাউজান সরকারি কলেজ মসজিদে এ ধর্মীয় কর্মসূচি সম্পন্ন হয়।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এই দোয়া-মাহফিলে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিগণ অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান, ফিরোজ আহম্মেদ, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক মনজু, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, মোজাম্মেল হক, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, উত্তর জেলা জাসাসের সাবেক দপ্তর সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু, সাবেক কমিশনার ওমর ফারুক, একরাম মিয়া, পৌর যুবদল সদস্য সচিব এম. শাহ্জাহান সাহিলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি তসলিম উদ্দিন ইমন, সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, মঞ্জুল আলম মঞ্জু, রেওয়াজ, নিজাম উদ্দিন চৌধুরী, সাহাব উদ্দিন, রফিকুল ইসলাম বাচা, আজগর চৌধুরী, শাহ আলম মেম্বারসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের শতাধিক নেতাকর্মী মাহফিলে উপস্থিত ছিলেন।

মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন জামেয়াতুল আরবীয়া এমদাদুল ইসলাম মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা জুবায়ের বাবুনগরী।

দোয়া-মাহফিলে অংশগ্রহণকারীরা দেশনেত্রীর দ্রুত সুস্থতা ও দেশের কল্যাণ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর