বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

সাতকানিয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

মিজানুর রহমান রুবেল চট্টগ্রাম সাতকানিয়া
  • সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫

চট্টগ্রামের সাতকানিয়ায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাতকানিয়া উপজেলা পৌরসভা ও উত্তর সাতকানিয়া বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন এর আয়োজনে ১ ডিসেম্বর (সোমবার)  বিকেলে করাইয়া নগর চেয়ারম্যান পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মুজিবুর রহমান ,দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য হাজি রফিক,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সলিম উল্লাহ ,সাতকানিয়া পৌরসভা বিএনপির সিনিয়র নেতা তসলিম চৌধুরী ।

এছাড়া অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাতকানিয়ায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিল শেষে নেতাকর্মীরা তাঁর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় মুজিবুর রহমান বলেন,দেশের গণতন্ত্রের অন্যতম প্রবীণ এই নেত্রীর সুস্থতা জাতীয় রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। আমরা সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।

মাহফিলে এলাকাবাসীর অংশগ্রহণে শান্তিময় পরিবেশে মিলাদ পাঠ ও মোনাজাত সম্পন্ন হয়। পরে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর