
চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন আর নয় দুর্নীতি এবার হবে উন্নয়নের বাংলাদেশ।
দেশ ও জাতির জন্য পরীক্ষিত সংগঠন হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী তাই ন্যায় ইনসাফ বৈষম্যহীন ও মানবিক একটি রাষ্ট্র গঠনে আমরা বদ্ধপরিকর।
পহেলা ডিসেম্বর সোমবার, সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় ও গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কেউ জনগণের অধিকার নিশ্চিত করতে পারেনি, গত স্বৈরশাসকের আমলে যেসব রাজনীতি নেতা ছিলেন তারা সবাই দুর্নীতি, লুটপাট, টেন্ডারবাজিতে লিপ্ত ছিলেন।
তিনি আরও বলেন, “আগামীতে আপনাদের ভোটে আবারো জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হতে পারলে মানুষের কল্যাণেই কাজ করে যাবো।”আমাদের অগ্রগতি দেখে অনেকেই নানা ষড়যন্ত্র করছেন। আসন্ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ এই ষড়যন্ত্রের জবাব দিবে ইনশাআল্লাহ।
পথসভাগুলোতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের টীম সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোহাম্মদ নুরুল্লাহ, সাতকানিয়া জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা জামায়াতের বাইতুলমাল সম্পাদক মোহাম্মদ রফিক উদ্দিন, সমাজসেবা সম্পাদক রফিকুল ইসলাম, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, সেক্রেটারি অধ্যক্ষ হোসাইন আল হিশাম মোহাম্মদ জাবেদ, ঢেমশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের, সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন ও তৈয়বুল হক সিকদার, জামায়াত নেতা মোহাম্মদ রেজাউল্লাহ, সাবেক ইউপি সদস্য মোঃ শহিদুল্লাহ, নুরুল আলম, ঢেমশা ইউনিয়ন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ আসাদুল্লাহ, হোসাইন মোহাম্মদ মাসুম, সাবেক ইউপি সদস্য মামুনুর রশিদ প্রমুখ।