বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন

এভারকেয়ারে প্রধান উপদেষ্টা, খালেদা জিয়ার চিকিৎসা তত্ত্বাবধান বিষয়ে খোঁজখবর নিলেন

নিজস্ব প্রতিবেদক/বার্তা টুডে
  • বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭

দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে আজ ৩ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যা সাতটার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

হাসপাতালে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই প্রধান উপদেষ্টাকে রিসিভ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ. জে. এম. জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং খালেদা জিয়ার ছোট ভাই শামীম এসকান্দার।

প্রায় আধা ঘণ্টা হাসপাতাল প্রাঙ্গণে অবস্থানকালে প্রফেসর মুহাম্মদ ইউনূস খালেদা জিয়ার চিকিৎসা ও পরিবারের অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি পরিবারের সদস্য এবং বিএনপি নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান।

খালেদা জিয়ার চিকিৎসক দল প্রধান উপদেষ্টাকে ব্রিফ করেন যে, দেশনেত্রীর চিকিৎসা আন্তর্জাতিক মানের সহায়তায় পরিচালিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স হাসপাতাল, যুক্তরাজ্য, চীনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধান ও সহায়তায় তার চিকিৎসা চলছে।

এ সময় প্রধান উপদেষ্টা দেশের সরকার পক্ষের সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন। তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানান।

হাসপাতাল পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর