বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন

চন্দনাইশে গাছবাড়িয়া কলঘর সিএনজি ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল

জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি
  • বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া কলঘর সিএনজি ও ব্যবসায়ী সমিতি এবং স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ১২তম পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল। শুক্রবার (৩০ নভেম্বর) রাত ৯টায় গাছবাড়িয়া কলঘর মাঠে আয়োজন করা হয় এ ধর্মীয় অনুষ্ঠান।

মাহফিলে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং চট্টগ্রাম-১৪ আসনের বৃহত্তর সুন্নী জোটসমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন উরকিরচর মোহাম্মদদিয়া গাউসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাছান রেজা আলকাদেরী (মা.জি.আ.) এবং বিশেষ বক্তা ছিলেন হালিশহর বন্দর হামজার দিঘির পাড়া শাহী জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ আবদুল কাদের সিরাজী আল-কাদেরী।

মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভার সহকারী কর আদায়কারী কর্মকর্তা আজম খান, সাবেক মেম্বার মো. ইছহাক, মোহাম্মদিয়া কবিরিয়া উম্মে খায়ের সুন্নিয়া মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. রফিক উদ্দিন, মোজাহের পাড়া যুব উন্নয়ন সংগঠনের সভাপতি ও চট্টগ্রাম মিডিয়া ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুর মোরশেদ, লোকমান হাকিমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।

শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং বিশ্ব শান্তি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে মাহফিলটি এক আধ্যাত্মিক পরিবেশে পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর