সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

জঙ্গল সলিমপুর বড়ুয়া পাড়া শাখার নতুন কমিটি—উন্নয়ন কাজে গতি আনবে নেতৃত্ব

বার্তা টুডে ডেস্ক
  • রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩১

চট্টগ্রাম: জঙ্গল সলিমপুর ৮ নম্বর পাথরীঘোনা বড়ুয়া পাড়া শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

৭ ডিসেম্বর (রবিবার) সকালে নন্দনকানন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় শাখার সকল সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

সভায় বিপুল সমর্থনে সাংবাদিক বাচ্চু বড়ুয়া সভাপতি হিসেবে নির্বাচিত হন। সহসভাপতির দায়িত্ব পান সাংবাদিক অনুপম বড়ুয়া।
এছাড়া নির্বাহী কমিটির অন্যান্য পদে যাঁরা দায়িত্ব পেয়েছেন—

সাধারণ সম্পাদক: মুকুল বড়ুয়া
যুগ্ম সাধারণ সম্পাদক: শ্যামল বড়ুয়া
সাংগঠনিক সম্পাদক: সুজা বড়ুয়া এসআই
অর্থ সম্পাদক: শিশির বড়ুয়া
সহ অর্থ সম্পাদক: উদয়ন বড়ুয়া
প্রচার ও প্রকাশনা সম্পাদক: রাহুল বড়ুয়া
মহিলা সম্পাদিকা: মিতা বড়ুয়া
কার্যকরী সদস্য: মানিক ধন বড়ুয়া, মানিক লাল বড়ুয়া
ও শাখার অন্যান্য সদস্যরা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিশির বড়ুয়া।
বক্তারা বলেন, নতুন কমিটি শাখার উন্নয়নমূলক কার্যক্রমে নতুন উদ্যম যোগ করবে। সকল সদস্যের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এলাকার সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রম আরও বেগবান হবে।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং সংগঠনের অগ্রযাত্রায় একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর