আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ অংশগ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
রোববার (২১ ডিসেম্বর) চন্দনাইশ উপজেলা নির্বাচন অফিস থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোজ্জামেল হকের কাছ থেকে এসব মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হলেন—
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষে শফিকুল ইসলাম রাহী (সিআইপি),।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট-এর প্রার্থী মাওলানা মো. সোলাইমান ফারুকী,।
বাংলাদেশ ইসলামী আন্দোলন-এর প্রার্থী মো. আব্দুল হামিদ এবং
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আরেক নেতা মো. জাকের হোসেন।

এ সময় উপজেলা নির্বাচন অফিসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে নির্বাচন এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোজ্জামেল হক জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ কার্যক্রম চলমান রয়েছে। নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, চট্টগ্রাম–১৪ সংসদীয় আসনে (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে গণসংযোগ ও প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে। রাজনৈতিক অঙ্গনে এই আসনটি নিয়ে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।