সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে কক্সবাজারগামী স্লিপার বাস দুর্ঘটনার কবলে

মিজানুর রহমান রুবেল চট্টগ্রাম সাতকানিয়া
  • বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের ঠাকুর দিঘী এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী (চট্টমেট্রো ব ১১-২১২৪) একটি স্লিপার বাস।

(২৪ ডিসেম্বর) বুধবার ভোর ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপার বাসটি স্টেশনের যাত্রী ছাউনী সংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়, এ সময় অপর দিক থেকে আসা একটি পিকাআপ ও ছিল।আবার কেউ কেউ বলছেন ভোরে স্লিপার বাসটি মূলত পিকআপ কে বাঁচাতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে এ সময় ভেঙ্গে যায় যাত্রী ছাউনী, তবে গাড়িতে থাকা কেউ হতাহত হয়নি।

এদিকে হাইওয়ে পুলিশ জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপার বাসটি সড়কের পাশে বৈদ্যুতিক কুটি ও একটি পিকআপ এর সাথে ধাক্কা লাগে। দুর্ঘটনার পর খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ,এ সময় ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাস, একটি পিকআপ জব্দ করা হয়েছে ।তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তারা ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর