দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি–আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে বহিষ্কৃত ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরসহ বিভিন্ন জেলা ও থানা পর্যায়ের যুবদল নেতাকর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ বিভাগের (৬ জানুয়ারী ) তাদের স্ব স্ব পদে পুনর্বহাল করা হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকি, নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চল, শাহবাগ থানার ২১ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক শহীদুল ইসলাম খোকন, লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান জানে আলম, মতিঝিল থানার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মমিন ব্যাপারী ও সদস্য সচিব বিপ্লব হোসেন মিতু, ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মো. সাজিদ, রমনা থানার যুগ্ম আহ্বায়ক মোস্তফা হাওলাদার মুক্তা, ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে আলম।

এছাড়া ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আরিফ হোসেন শুভ্র, রূপনগর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নাঈম হোসেন ও ৭ নম্বর আঞ্চলিক ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. সোহাগ সিকদার, কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. আশরাফ উদ্দিন, কটিয়াদী উপজেলার ৫ নম্বর মুমুরদিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন শাহ এবং পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ফেরদৌস হাসান সৌরভকেও পুনর্বহাল করা হয়েছে।
একইসঙ্গে, পূর্বে বহিষ্কৃত পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ও বাউফল উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. সাইফুল ইসলাম জসিম, বাউফল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিয়াদ মাহমুদ, চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবদুল জলিল, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য ও. বি. আজাদ চৌধুরী নাহিদ, খিলগাঁও থানা যুবদলের সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন অভি, ধানমন্ডি থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পল্টন থানা যুবদলের সাবেক সহ সভাপতি মিজানুর রহমান টিপু, মতিঝিল থানার এনামুর হক মল্লিকসহ বিভিন্ন ইউনিট ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে।
এদিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন মতিঝিল থানা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন মোল্লার পদ স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি মতিঝিল থানার ৯ ও ১০ নম্বর ওয়ার্ড যুবদল কমিটিও পুনর্বহাল করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এসব সিদ্ধান্ত কার্যকর করেছেন।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে বার্তা প্রেরণ করেন সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া।