বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

সাতকানিয়ায় আশ-শেফা স্কুলে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ

মিজানুর রহমান রুবেল চট্টগ্রাম সাতকানিয়া
  • শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১০৯

চট্টগ্রামের সাতকানিয়ায় আশ-শেফা স্কুল এন্ড কলেজে নতুন শিক্ষাবর্ষে প্লে থেকে নবম শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন নবীন বরণ অনুষ্ঠান।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে আশ-শেফা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ হামিদ উদ্দীন আজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশ-শেফা স্কুল এন্ড কলেজের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবদুল গনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অধ্যাপক মোহাম্মদ জাহেদুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আজিজুল হক, একাডেমিক প্রধান অধ্যাপক জয়নাল আবেদীন, আল হেরা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ হারুনুর রশিদ এবং আশ-শেফা স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান।

এছাড়াও অনুষ্ঠানে আহ্বায়ক সিনিয়র সহকারী শিক্ষক শওকতুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, নবীন শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের এক আনন্দঘন পর্বে শিক্ষকদের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের হাতে লাল গোলাপ ফুল তুলে দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়, যা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা প্রদান করেন এবং আশ-শেফা স্কুল এন্ড কলেজের সার্বিক সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

বক্তারা বলেন, আশ-শেফা স্কুল এন্ড কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি শিক্ষার্থীদের পূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার একটি আদর্শ কেন্দ্র। এখানে পাঠ্যপুস্তকের শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শিষ্টাচার, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে সততা, পরিশ্রম, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার শিক্ষা প্রদান করে ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রাশেদা আক্তার।

তিনি বলেন,“আশ-শেফা স্কুল এন্ড কলেজের এই সুন্দর ও আনন্দঘন নবীন বরণ অনুষ্ঠানে একজন অভিভাবক হিসেবে কথা বলার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালনা পরিষদ, অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে আমাদের সন্তানদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন—এ জন্য তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর