বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বার্তা টুডে ডেস্ক
  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২২

মাল্টিমিডিয়া সাংবাদিকদের সংগঠন মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)–এর চট্টগ্রাম অঞ্চলের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আজকের পত্রিকা–র মাল্টিমিডিয়া প্রতিবেদক আবদুল কাইয়ুম সভাপতি এবং বার্তা২৪–এর সীরাত মঞ্জুর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আখতারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৭ সদস্যবিশিষ্ট এই কমিটিতে প্রতিদিনের বাংলাদেশ–এর আশিক আরেফিন সিনিয়র সহ-সভাপতি, কালের কণ্ঠ–এর আরাফাত বিন হাসান সহ-সভাপতি, সময় নিউজ–এর জুনায়েদ হাসান যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমার দেশ–এর ফাহাদ ইবনে মাহমুদ ফাহিম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক বেনার নিউজ–এর মিনহাজ উদ্দিন ঝন্টু প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক নয়াদিগন্ত–এর মোবারক হোসেন খান প্রশিক্ষণ সম্পাদক, বিডি২৪লাইভ–এর ইশতিয়াক ফাতিন অর্থ সম্পাদক, দৈনিক মানবজমিন–এর মুহাম্মদ রিয়াদ হোসেন দপ্তর সম্পাদক, রাজধানী টিভি–র এম আর মিলন ক্রীড়া সম্পাদক, একুশে পত্রিকা–র মিজানুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং ২৪ টিভি–র নুর আফরিন নারী বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক তৃতীয় মাত্রা–র রানা সাত্ত্বার, সিএইচডি নিউজ–এর জিনাদ নুসাইবা রুহি, নিউজডে২৪–এর সাফায়েত মোরশেদ এবং দক্ষিণ পূর্ব–এর পারভেজ রেজা।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, চট্টগ্রাম অঞ্চলের মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, দক্ষতা উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতেই এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর