বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে ৭১ প্লাটুন বিজিবি মোতায়েন

বার্তা টুডে ডেস্ক
  • শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৬৮

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে ৭১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির নিয়মিত টহল কার্যক্রম শুরু হয়েছে।

নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। টহল কার্যক্রমের মাধ্যমে বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনের আগে ও চলাকালে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক, জনবহুল এলাকা এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বিজিবির উপস্থিতি জোরদার করা হয়েছে। এতে করে ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন রাখা এবং ভোটারদের মধ্যে নিরাপত্তার অনুভূতি সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের এ উদ্যোগে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেছে প্রশাসন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর