আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের সমর্থনে চন্দনাইশে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এবং হাশিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আবদুর রহমান শ্যামার সার্বিক সহযোগিতায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
গত ৭ ফেব্রুয়ারি (শনিবার) রাতে ভাই খলিফা পাড়ার জানাজার মাঠে আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন—চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এম. এ. হাশেম রাজু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মারুফ, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, হাশিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল সওদাগরসহ মো. হাসেম, মো. জাহেদ, মো. হেলাল উদ্দিন, মো. ইউসুফ, মো. আবছার উদ্দিন, মো. আবদুল আজিজ এবং বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি আপসহীন ভূমিকা পালন করে আসছে। তারা আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।