রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

ঐক্যের বার্তা তারেকের: দেশ গড়তে সবার সহযোগিতা চান বিএনপি চেয়ারম্যান

বার্তা টুডে ডেস্ক
  • শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। ভোটে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ভিন্নমত থাকতে পারে, কিন্তু দেশ গঠনের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বার্থে ঐক্য ধরে রেখে এখন দেশ গড়ার কাজে নামার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি):রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এ আয়োজিত নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সংশ্লিষ্ট সবার ভূমিকা প্রশংসনীয়। তিনি রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যই হবে সবচেয়ে বড় শক্তি।

তিনি দাবি করেন, দেশের স্বাধীনতাপ্রিয় মানুষ বিএনপিকে বিজয়ী করেছে এবং এই বিজয় মূলত জনগণের বিজয়। “শনিবার থেকে সবাই স্বাধীন। সবাইকে অভিনন্দন। দেশে সবার অংশগ্রহণে ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রের যাত্রা শুরু হয়েছে,”—বলেন তিনি।

বক্তব্যে তিনি নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলকে ধন্যবাদ জানান। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম-কে ‘আন্তরিক ধন্যবাদ’ জানান তিনি।

তারেক রহমান বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতিও দুর্বল। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন সরকারকে দ্রুত ও কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। জাতীয় স্বার্থে সমঝোতা ও সহযোগিতার রাজনীতি গড়ে তুলতে পারলেই একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ সম্ভব হবে।

শেষে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “এই জয় বাংলাদেশের, বাংলাদেশের মানুষের। আমরা সবাই মিলে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ব—

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর