মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

জাতীয় বিদ্যুৎ গ্রীডের টাওয়ার সংলগ্ন এলাকায় মাটি কাটার চেষ্টা, ১ লাখ টাকা জরিমানা

মিজানুর রহমান রুবেল সাতকানিয়া
  • সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৫৫

জাতীয় বিদ্যুৎ গ্রীডের টাওয়ারের পাশে অবৈধভাবে মাটি কাটার প্রস্তুতিকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তৈমুহনী এলাকায় মোঃ আবু তাহের (৫৫) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

জানা যায়, রবিবার (১লা মার্চ)জাতীয় গ্রীডের টাওয়ার সংলগ্ন এলাকায় মাটি কাটার প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানে গিয়ে দেখা যায়, টাওয়ারের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করে মাটি কাটার প্রস্তুতি চলছে। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে পানি সেচের কাজে ব্যবহৃত দুইটি ডিজেল চালিত স্যালো মেশিন বিনষ্ট করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে একই স্থানে পুনরায় অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম পরিচালনা করা না যায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর