শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্য ইস্যুতে আকাশপথে অচলাবস্থা, চট্টগ্রামে বাড়ছে ফ্লাইট বাতিলের সংখ্যা

জাহাঙ্গীর আলম
  • বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৪২

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি তীব্র আকার ধারণ করায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পুনরায় স্থবির হয়ে পড়েছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সারাদিনে বিভিন্ন এয়ারলাইনসের মোট ৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে—বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি আগমন (এরাইভাল) ও ১টি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট।

ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই থেকে আগত ১টি ফ্লাইটও বাতিল হয়েছে।

এছাড়া এয়ার আরাবিয়ার শারজাহ থেকে আগত ২টি আগমন ও শারজাহগামী ২টি প্রস্থান ফ্লাইট বাতিল করা হয়।

সালাম এয়ারের মাস্কাট থেকে আগত ১টি আগমন ও ১টি প্রস্থান ফ্লাইটও বাতিলের তালিকায় রয়েছে।

তবে সবকিছুর মাঝেও সীমিত পরিসরে কিছু ফ্লাইট চলাচল অব্যাহত ছিল। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৪টি আগমন ফ্লাইট এবং ৩টি প্রস্থান ফ্লাইট মঙ্গলবার সচল ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও সালাম এয়ারের শারজাহ, দুবাই ও আবুধাবিগামী ফ্লাইটগুলো পুনরায় অনিশ্চয়তার মুখে পড়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এদিনের ৯টি ফ্লাইটসহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ১৩৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

এতে ভোগান্তিতে পড়েছেন প্রবাসী যাত্রী ও তাদের স্বজনরা। সংশ্লিষ্টরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর