শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

চন্দনাইশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সম্পাদক সৈকত দাশ

বার্তা টুডে ডেস্ক
  • সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১২১

 

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত চন্দনাইশ প্রেসক্লাবের ২৪ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২২ মার্চ) বিকেলে চন্দনাইশস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মাওলানা মুহাম্মদ মোজাহেরুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (আজকের বিজনেস বাংলাদেশ) কে সভাপতি এবং সৈকত দাশ ইমন (বাংলাদেশ সমাচার) কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এছাড়া কমিটিতে মাওলানা মো. মোজাহেরুল কাদেরকে উপদেষ্টা মনোনীত করা হয়েছে। সিনিয়র সহ-সভাপতি পদে মো. জাহাঙ্গীর আলম (দি ডেইলি বাংলাদেশ ডায়েরি), সহ-সভাপতি মো. ফায়জুল হক দস্তগীর (স্বদেশ প্রতিদিন), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরাফাত হোসেন (আলোকিত সকাল), সাংগঠনিক সম্পাদক মো. তারেক (বাংলা টিভি), সহ-সাংগঠনিক সম্পাদক জনি আচার্য্য (দৈনিক ভোরের আকাশ), দপ্তর সম্পাদক মো. আরিফুল ইসলাম (দৈনিক খবরের কাগজ), অর্থ সম্পাদক ফয়সাল সিদ্দিকি ইমন (স্টার বাংলা টিভি), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ আমান সমরকন্দী (আলোচিত কণ্ঠ), প্রচার সম্পাদক মো. সবুজ মৃধা (দৈনিক সংবাদ দিগন্ত) এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ছাদেক হোসাইন (গণমানুষের আওয়াজ) নির্বাচিত হয়েছেন।

কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মনজুর মোর্শেদ (দেশ প্রতিদিন), আবদুর রাজ্জাক (প্রথম আলো), মুহাম্মদ এরশাদ (দৈনিক আজাদী), আজিমুশ-শানুল হক দস্তগীর (আজকের পত্রিকা), শহীদুল ইসলাম (দৈনিক নিরপেক্ষ), মীর খালেদ মাহমুদ বাবর (বিটিভি চট্টগ্রাম), নয়ন দাশ (দৈনিক আলোচিত প্রতিদিন), মো. আমিনুর রহমান (দৈনিক অধিকরণ), নিয়াজুর রহমান (দৈনিক আজকের বাংলা), মো. মোকাম্মেল (জন দর্পণ), আবদুল হাফিজ (সাপ্তাহিক মাইনী) এবং মো. মোকতার (গণকণ্ঠ)।

ঘোষিত এ কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা দেশের “তৃতীয় নয়ন” হিসেবে সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাওয়াই চন্দনাইশ প্রেসক্লাবের মূল লক্ষ্য। নবনির্বাচিত নেতৃবৃন্দ প্রেসক্লাবের ঐক্য, ঐতিহ্য ও পেশাগত মানোন্নয়ন বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া সভায় প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন ও কার্যক্রম আরও গতিশীল করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর