মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

লোহাগাড়ায় অবৈধ ইটভাটায় অভিযান: ৫ ভাটায় ৩০ লাখ টাকা জরিমানা

এরশাদ আলম লোহাগাড়া
  • বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৫০

চট্টগ্রাম লোহাগাড়া উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান অবৈধ ইটভাটার বিরুদ্ধে অবশেষে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়।

বুধবার (১ এপ্রিল ২০২৬) দিনব্যাপী পরিচালিত এ মোবাইল কোর্টে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে ৫টি ইটভাটাকে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে শাহ জব্বারিয়া ব্রিকস, বিসমিল্লাহ ব্রিকস, চরম্বা রহমানিয়া ব্রিকস, ইসলাম ব্রিকস ও শাহ মজিদিয়া ব্রিকস—প্রতিটি প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি র‍্যাব-৭, পুলিশ, রিজার্ভ পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন। তারা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সফলভাবে অভিযান সম্পন্ন করেন।

দীর্ঘদিন ধরে গণমাধ্যমে অবৈধ ইটভাটার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হলেও তা বাস্তবায়নে বিলম্ব হচ্ছিল। অবশেষে প্রশাসনের এই উদ্যোগকে স্থানীয় সচেতন মহল স্বাগত জানিয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর