মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

সাতকানিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

বার্তা টুডে ডেস্ক
  • রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৮১

চট্টগ্রাম জেলা সাতকানিয়া উপজেলার উত্তর সাতকানিয়া বিএনপির সংগঠক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান তালুকদারের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে, উত্তর সাতকানিয়া বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।

রবিবার (৫ এপ্রিল) বিকেলে কেরানীহাট সি ওয়ার্ল্ড এলাকা থেকে মিছিলটি বের হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট গোল চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপির নেতাকর্মীসহ জেলা, উপজেলা ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিলের নেতৃত্ব দেন উত্তর সাতকানিয়া বিএনপির নেতা লোকমান, যুবদলের নেতা নাছির উদ্দিন, আলমগীর, ইয়াসিন এবং ছাত্রদলের নেতা রবিউল ইসলাম রবি।

এসময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদমূলক শ্লোগান দেন এবং বারবার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। তারা দ্রুত এ মামলা প্রত্যাহারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, “কামরুল হাসান তালুকদারের বিরুদ্ধে দায়েরকৃত মামলা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। অবিলম্বে এই মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর