
চট্টগ্রামের চন্দনাইশে বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী দেশনেতা তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ঝাড়ু মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
৪ এপ্রিল (শনিবার) জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ. হাশেম রাজুর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন, ১/১১-এর কুশীলব, গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রকারী এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারী হিসেবে পরিচিত নব্য রাজাকার অলি আহমদের সাম্প্রতিক বক্তব্য দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। তারা এ ধরনের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং কর্নেল অলি আহমদকে চন্দনাইশে অবাঞ্ছিত ঘোষণা করেন।
বক্তারা আরও বলেন, দেশনেতা তারেক রহমানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে, যা গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকিস্বরূপ। অবিলম্বে এসব অপপ্রচার বন্ধের দাবি জানান তারা।
পরে একটি ঝাড়ু মিছিল চট্টগ্রাম–কক্সবাজার জাতীয় মহাসড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন— চন্দনাইশ উপজেলা বিএনপি নেতা সিরাজুল ইসলাম, পৌরসভা বিএনপি নেতা মাহমুদুর রহমান মাহাদু, নওশা মিয়া সওদাগর, আ ক ম মোজাম্মেল হক, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মোরশেদুল আলম, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুবদল নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম, বিএনপি নেতা ওসমান গনি, হারুনুর রশিদ, সামশুল ইসলাম, দোহাজারী পৌর যুবদলের আহ্বায়ক ইফতেখার উদ্দিন, আবদুল মাবুদ মাহবুব, আমির হোসেন, বাবু খান, শামসুদ্দিন মেম্বার, মোরশেদুল আলম মুন্না, ওরশেদুল আলম মিন্টু, পৌরসভার সাবেক কমিশনার নুরুল কবির, পৌর যুবদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, আরিফুল ইসলাম, সাবেক কলেজ ভিপি আবদু রউফ, ছাত্রনেতা এম. এ. হাশেম, যুবদল নেতা সেকান্দর বাদশা, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, সালাউদ্দিন প্রমুখ।