
শীলকূপ ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এনামুল হক। তিনি তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে ইউনিয়নের সার্বিক পরিবর্তন আনতে চান বলে জানিয়েছেন।
এনামুল হকের পরিকল্পনার মূল ভিত্তি হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা, যেখানে প্রশাসনিক স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত পরিবেশ এবং জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তিনি মনে করেন, ইউনিয়নের প্রতিটি সিদ্ধান্তে সাধারণ মানুষের মতামত প্রতিফলিত হলে উন্নয়ন হবে টেকসই ও কার্যকর। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, কৃষি ও কর্মসংস্থান—সব খাতে সমন্বিত উন্নয়ন নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তিনি।
তার প্রস্তাবিত কর্মপরিকল্পনায় প্রথম পর্যায়ে ইউনিয়নের সার্বিক সমস্যা চিহ্নিত করে জনগণের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে একটি বাস্তবভিত্তিক উন্নয়ন রূপরেখা তৈরি করা হবে। এরপর ধাপে ধাপে রাস্তা-ঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং ডিজিটাল সেবা চালু করা হবে।
শিক্ষা খাতে স্কুলে উপস্থিতি বাড়ানো, অভিভাবক সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবায় নিয়মিত ক্যাম্প আয়োজনের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি মাদক, বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
শীলকূপ ইউনিয়নের দীর্ঘদিনের সমস্যা সমাধানে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন। নদীভাঙন ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা পেতে একটি স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ, ভাঙাচোরা সড়ক দ্রুত সংস্কার এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, চুরি-ডাকাতি ও বখাটেপনা দমনে কঠোর পদক্ষেপ গ্রহণের পরিকল্পনাও রয়েছে।
এছাড়া রাজনৈতিক প্রভাবমুক্ত সালিশ ব্যবস্থা চালু করে সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ইউনিয়ন পরিষদের অধীনে সমাজকর্মী, শিক্ষক ও ধর্মীয় নেতাদের সমন্বয়ে একটি শক্তিশালী সিভিল সোসাইটি গড়ে তুলে জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
তরুণ প্রজন্মকে উন্নয়নের মূল শক্তি হিসেবে বিবেচনা করে এনামুল হক বলেন, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধি কর্মসূচির মাধ্যমে যুব সমাজকে স্বাবলম্বী করে তোলা হবে। কৃষকদের জন্য আধুনিক প্রশিক্ষণ ও প্রণোদনা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা প্রদানের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সব মিলিয়ে, সুশাসন, আধুনিকায়ন এবং জনসম্পৃক্ততার সমন্বয়ে শীলকূপ ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে রূপান্তরের স্বপ্ন দেখছেন এনামুল হক। স্থানীয়দের প্রত্যাশা, তার এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে শীলকূপ ইউনিয়নে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।