রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

বাঁশখালীতে জাতীয়তাবাদী নাগরিক পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

আফনান চৌধুরী, বাঁশখালী (চট্টগ্রাম)
  • রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ চট্টগ্রামের বাঁশখালী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার সাধনপুরস্থ কুইন প্যালেস কনভেনশন সেন্টার হলরুমে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ কাউছার।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের একান্ত সচিব ও সাবেক ছাত্রনেতা মারুফুল হক চৌধুরী, জাতীয়তাবাদী নাগরিক পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি মোহাম্মদ নুরুছফা চৌধুরী, সাধারণ সম্পাদক মীর মোঃ মঞ্জুরুল আলম, দক্ষিণ মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও বাঁশখালী উপজেলা মহিলা দলের সভাপতি সারাবান তাহুরা ফেরদৌসী (কলি)সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মঈন উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান, দিদারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজেদ, মোঃ ফোরকান, মাস্টার কামাল উদ্দীন, মাস্টার মোঃ ইউনুসসহ অন্যান্য নেতাকর্মীরা।

সম্মেলনের দ্বিতীয় পর্বে জাতীয়তাবাদী নাগরিক পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি মোহাম্মদ নুরুছফা চৌধুরী, সাধারণ সম্পাদক মীর মোঃ মঞ্জুরুল আলম এবং দপ্তর সম্পাদক মোহাম্মদ নাজিম মুন্সির যৌথ স্বাক্ষরে ৩১ সদস্য বিশিষ্ট বাঁশখালী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে মোহাম্মদ কাউছারকে সভাপতি এবং মঈন উদ্দীনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। পরে নবগঠিত কমিটির তালিকা উপস্থিত নেতৃবৃন্দের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন মহিলা দল নেত্রী সারাবান তাহুরা ফেরদৌসী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর