চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনবরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং নবনির্বাচিত সংসদ সদস্যকে সম্মাননা প্রদান উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন শিক্ষার্থীদের বরণ এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। উদ্বোধক ছিলেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ ছমিউদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জাহাঙ্গীর আলম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান, এম এ হাশেম রাজু, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য বেলাল উদ্দিন চৌধুরী, সমাজসেবক লোকমান গনি বাবুল, মোঃ সাইফুল করিম, অভিভাবক সদস্য মোহাম্মদ আবদুল্লাহ হোসাইন, পটিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো: সালাউদ্দিন, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সিরাজ মিয়া, জনতা ব্যাংক পটিয়া শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিধান দেব, মোহাম্মদ আজিজুর রহমান, মোহাম্মদ লিয়াকত আলী এবং অভিভাবক প্রতিনিধি আব্দুর রহিমসহ অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব সমীর কুমার দে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের কৃতিত্বকে স্বীকৃতি প্রদান এবং নবীনদের উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।