গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গঠিত হয়েছে আহত জুলাই যোদ্ধা চট্টগ্রাম মহানগর কমিটি। সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হন ওমর ফারুক। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আরিফুল ইসলাম এবং জহিরুল ইসলাম।
ফারুক বিশাল ব্যাবধানে সবার ভোটে বিজয় লাভ করে।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম আবির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হোন।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনের নেতাকর্মীরা।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, জুলাই আন্দোলনের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ ও অংশগ্রহণমূলক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ লক্ষ্য করা যায়।
এই ভোটে অংশগ্রহণ করেন যারা গেজেটেড শহীদ পরিবার এবং আহতরা।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আলিফ উদ্দিন রুবেল,ফারহান জামিল, সোহেল সিদ্দিকী রনি।
রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন, মো: মারুফ এবং মুহিত।
নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে স্বচ্ছ, নিরপেক্ষ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ এবং ফলাফল ঘোষণা সম্পন্ন হয়। নির্বাচনী প্রক্রিয়ার প্রতি অংশগ্রহণকারী নেতাকর্মীদের আস্থা ও সন্তুষ্টি ছিল লক্ষণীয়।
নবনির্বাচিত সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক মো. আবির সংগঠনের সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জুলাই আন্দোলনের আদর্শ বাস্তবায়ন, সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা এবং তরুণ নেতৃত্বের বিকাশে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
তারা আরও বলেন, “ব্যক্তির চেয়ে সংগঠন বড়”—এই নীতিকে সামনে রেখে সকলকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর মহানগর কমিটি গড়ে তোলাই হবে তাদের প্রধান লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Bartatoday. All rights reserved.