রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী বুধবার (১০ জুন) কাউখালী উপজেলা পরিদর্শন করেছেন। এ সময় রাজিব হোসেন নিজে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান ও সেবামূলক কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে কেন্দ্রটির কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা ও সেবার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন। পরে তিনি বেতবুনিয়া টিএন্ডটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি এবং বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

এরপর তিনি বেতবুনিয়া ইউনিয়ন পরিষদে গিয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ইউনিয়ন পর্যায়ে সরকারি সেবার মানোন্নয়ন, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সফরের অংশ হিসেবে জেলা প্রশাসক কাউখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ও পরিদর্শন করেন। সেখানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম, সেবার মান এবং উন্নয়ন উদ্যোগ সম্পর্কে অবহিত হন। তিনি জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, কাউখালীর সহকারী কমিশনার (ভূমি), থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং রাঙ্গামাটি জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
জেলা প্রশাসকের এ মাঠপর্যায়ের পরিদর্শন প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং উন্নয়ন কর্মকাণ্ডের কার্যকর তদারকিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। এদিকে জেলা প্রশাসকের সফরকে কেন্দ্র করে উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Bartatoday. All rights reserved.