বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো মালয়েশিয়া সফরে গিয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।
২১ জুন (রবিবার) স্থানীয় সময় রাত পৌনে ১১টায় কুয়ালালামপুরের হোটেল সাংগ্রিলায় অনুষ্ঠিত এ সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় প্রবাসীদের নানা সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
এর আগে, রবিবার দুপুর ২টা ৪৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করেন। স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে তিনি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) পৌঁছান।
প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে আয়োজিত এই মতবিনিময় সভাকে কেন্দ্র করে প্রবাসী মহলে ব্যাপক আগ্রহ দেখা যায়।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Bartatoday. All rights reserved.