চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়ায় পবিত্র আহলে বাইতে রাসূল (দ.)-এর স্মরণে দুই দিনব্যাপী সুলতানে কারবালা মাহফিল ও মজমুয়ায়ে সালাতে রাসূল (দ.) অনুষ্ঠিত হবে। হযরত ওসমান শাহ (রাহ.) সুন্নী ফাউন্ডেশন ও এলাকাবাসীর উদ্যোগে আগামী ২৫ ও ২৬ জুন (বৃহস্পতিবার ও শুক্রবার) বাদ আছর সাতবাড়িয়া আরিফ শাহ পাড়া ঈদগাহ ময়দানে এ মাহফিলের আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল-আলামিন মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ লায়ন রফিকুল ইসলাম।
প্রথম দিনের মজমুয়ায়ে সালাতে রাসূল (দ.) মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আহলে সুন্নাত ওয়াল জামা'আতের নির্বাহী চেয়ারম্যান পীরে ত্বরিকত আল্লামা আবুল কাশেম নূরী (মা.জি.আ.)। বিশেষ মেহমান হিসেবে থাকবেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী।
সমাপনী দিনের সুলতানে কারবালা মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মাওলানা মুফতি আশেকুর রহমান হাফেজ নগরী (মা.জি.আ.)। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন শহর কুতুব শাহ আমানত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ জাকির হোসেন।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে তকরির পেশ করবেন জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ হোসাইন আল-কাদেরী (মা.জি.আ.)। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন আহলে সুন্নাত ওয়াল জামা'আতের সাংগঠনিক সচিব পীর আল্লামা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী (মা.জি.আ.)। বিশেষ আলোচক হিসেবে থাকবেন আরিফ শাহ পাড়া শাহী জামে মসজিদের খতিব আল্লামা মুফতি আজিজ রজবী (মা.জি.আ.) এবং সংবর্ধেয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত ওয়াইসুল করুণী (রহ.) ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ ছলিম উদ্দিন খান।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ লোকমান ফারুকী, মোহাম্মদ আবুল হাসান ও এ.কে. আজাদ। মাহফিলে না'ত পরিবেশন করবেন বিশিষ্ট না'তখাঁ শায়ের মোহাম্মদ জানে আলম রেজা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাতবাড়িয়া আরিফ শাহ পাড়া শাহী জামে মসজিদ, মাদ্রাসা ও মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিক উদ্দিন আহমেদ।
আয়োজকরা ধর্মপ্রাণ মুসল্লিদের দলে দলে উপস্থিত থেকে মাহফিল সফল করার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Bartatoday. All rights reserved.