দেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইবনে সিনা ট্রাস্ট ও চট্টগ্রাম প্রেস ক্লাবের মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সকল সদস্য, কর্মকর্তা-কর্মচারী, এবং তাদের নির্ভরশীল (ডিপেনডেন্ট) সদস্যরা ইবনে সিনা ট্রাস্টের বিভিন্ন শাখা থেকে স্বাস্থ্যসেবা গ্রহণে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন।
২৫ জুন ( বৃহস্পতিবার) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তিপত্রে ইবনে সিনা ট্রাস্টের পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র এজিএম এণ্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. আশরাফুল ইসলাম, চট্টগ্রাম শাখার ম্যানেজার (এডমিন) এণ্ড ইনচার্জ মো. শফিকুল ইসলাম ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জোনাল ইনচার্জ বিজনেস ডেভেলপমেন্ট আসিফ নেওয়াজ এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষে স্বাক্ষর করেন সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ, সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম, সিএমইউজের সাধারণ সম্পাদক ও কার্যকরী সদস্য সালেহ নোমান, যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মো. রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও অ্যাপায়ন সম্পাদক হাসান মুকুল, সিনিয়র সাংবাদিক সিরাজুল করিম মানিক।
এসময় ইবনে সিনা চট্টগ্রাম শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এণ্ড হেড অব কাস্টমার কেয়ার মো. হাসান, অফিসার কর্পোরেট উইং নুরুল আমিন ও মঈনুল হাসান সহ ক্লাবের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিনিয়র এজিএম এণ্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. আশরাফুল ইসলাম বলেন, ইবনে সিনা ট্রাস্ট কোন ব্যক্তি মালিকানাধীন লাভজনক প্রতিষ্ঠান নয়। এটি একটি ট্রাস্টের মাধ্যমে সাধারণ মানুষের সেবামূলক প্রতিষ্ঠান। ব্যবসাটা আমাদের বড় টার্গেট নয়, সেবাটাই মূল উদ্দেশ্য। তাই আমরা কম খরচে ভালো মানের সেবা দিয়ে চট্টগ্রামের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। এ কর্পোরেট চুক্তির মাধ্যমে চট্টগ্রাম প্রেস ক্লাবের সকল সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও তাদের নির্ভরশীল সদস্যদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্বাস্থ্যসেবা গ্রহণে ব্যয় সাশ্রয়ের সুযোগ সৃষ্টি হবে।
ইবনে সিনা ট্রাস্টকে ধন্যবাদ জানিয়ে প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেন, সাংবাদিকদের স্বাস্থ্যসেবার কল্যাণে এগিয়ে আসার জন্য ইবনে সিনা কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই। ইবনে সিনার যেকোনো ধরনের জনকল্যাণমূলক কাজে চট্টগ্রাম প্রেস ক্লাব সবসময় পাশে থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Bartatoday. All rights reserved.