সারাদেশের ন্যায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা এবং সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মো. আরিফুর রহমান।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারবৃন্দ, এমটি (ইপিআই), স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ), সহকারী স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ, পরিসংখ্যানবিদ, সিনিয়র স্টাফ নার্স এবং হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো অভিভাবকদের দায়িত্ব। শিশুদের অপুষ্টি প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ-সবল ভবিষ্যৎ নিশ্চিত করতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ লক্ষ্য বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Bartatoday. All rights reserved.