চট্টগ্রামের চন্দনাইশে চন্দনাইশ-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের রাজনৈতিক ভিত্তি ও দলীয় অবস্থান আরও সুদৃঢ় করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় চন্দনাইশ সদর বিদ্দিনি পুকুরপাড় এলাকায় এ সভার আয়োজন করা হয়। সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. ইউসুফ ভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা মো. সালাউদ্দিন কাদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু তাহের কাজেমী। এছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মো. তানভীর হোসেন, মো. ফোরকান, মো. বাহাদুর, মো. ওকার উদ্দিন, মো. কাশেম, মো. কামালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় এলাকার সার্বিক উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন বিষয়েও আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Bartatoday. All rights reserved.