শিরোনাম
চন্দনাইশে জুলাই শহীদদের স্মরণে দোয়া, এতিমদের মাঝে খাবার বিতরণ বছর ঘুরলেই বন্যা-ভাঙনের আতঙ্ক, সাতকানিয়ায় নদীশাসনের দাবি বাংলাদেশের ওপর আর কোনো তাবেদারি চলবে না- ভূমি প্রতিমন্ত্রী পরিবেশ সংরক্ষণে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ফলজ-বনজ গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর বাঁশখালী সফর উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৩৫ নম্বর বক্সীরহাট ওয়ার্ডে যুবদলের বৃক্ষরোপণ হাসিনাকে ফেরানোর অভিযোগে চবিতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি রোগমুক্তির প্রলোভন দেখিয়ে ওষুধ বিক্রি, সাতকানিয়ায় চার ভুয়া চিকিৎসকের জরিমানা রেলওয়ে জেনারেল হাসপাতাল পরিদর্শন, চিকিৎসাসেবা সম্প্রসারণে দিকনির্দেশনা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন

ডিডিএনে চাঁদাবাজির জেরে হামলা: অ্যাম্বুলেন্স জব্দ, চালকসহ আরও ১০ জন গ্রেফতার

বার্তা টুডে ডেস্ক / ১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন এলাকায় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এ চাঁদা দাবিকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অভিযানে হামলাকারীদের বহনে ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্স জব্দ করেছে চকবাজার থানা পুলিশ। একই সঙ্গে অ্যাম্বুলেন্সটির চালককে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে র‌্যাব-৭ চট্টগ্রাম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত আরও ৯ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে।

পুলিশ জানায়, ডিডিএন প্রতিষ্ঠানে চাঁদা দাবির জেরে সংঘটিত হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে হামলাকারীদের ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। এ সময় অ্যাম্বুলেন্সের চালক মো. মহিউদ্দিন (৩১)-কে গ্রেফতার করা হয়। তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায়।

এদিকে, রবিবার (১৯ জুলাই ) র‌্যাব-৭ চট্টগ্রাম পৃথক অভিযান পরিচালনা করে সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া ঘটনায় জড়িত আরও ৯ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. তুহিন (২২), আকবর হোসেন (৩৮), মো. আব্দুল মুমিন (৩০), রোহেন মিয়া প্রকাশ মাইক্যাল (৩১), মো. মাসাদ মিয়া (২৭), মো. দিদার মিয়া (২২), মো. সানজাত হাসান (১৮), সৈরত হোসেন (১৮) ও মো. সাইফুদ্দিন (৩২)। তাদের অধিকাংশের স্থায়ী বাড়ি হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় হলেও বর্তমানে তারা চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার টেকবাজার, বাহির সিগন্যাল ও আশপাশের এলাকায় বসবাস করছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে। সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের তথ্য এবং অন্যান্য আলামত বিশ্লেষণ করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

পুলিশ আরও জানায়, ডিডিএন প্রতিষ্ঠানে চাঁদা দাবির পর সংঘবদ্ধভাবে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত মোট ২২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ