শিরোনাম
চন্দনাইশে জুলাই শহীদদের স্মরণে দোয়া, এতিমদের মাঝে খাবার বিতরণ বছর ঘুরলেই বন্যা-ভাঙনের আতঙ্ক, সাতকানিয়ায় নদীশাসনের দাবি বাংলাদেশের ওপর আর কোনো তাবেদারি চলবে না- ভূমি প্রতিমন্ত্রী পরিবেশ সংরক্ষণে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ফলজ-বনজ গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর বাঁশখালী সফর উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৩৫ নম্বর বক্সীরহাট ওয়ার্ডে যুবদলের বৃক্ষরোপণ হাসিনাকে ফেরানোর অভিযোগে চবিতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি রোগমুক্তির প্রলোভন দেখিয়ে ওষুধ বিক্রি, সাতকানিয়ায় চার ভুয়া চিকিৎসকের জরিমানা রেলওয়ে জেনারেল হাসপাতাল পরিদর্শন, চিকিৎসাসেবা সম্প্রসারণে দিকনির্দেশনা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

নতুন জল্পনায় পূজা চেরি

হ্নদয় খান / ৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বাগদানের গুঞ্জনের মধ্যেই সামাজিক মাধ্যমে নতুন ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরি। নতুন লুকের ছবিগুলো প্রকাশের পর যেমন প্রশংসায় ভাসছেন তিনি, তেমনি ব্যক্তিজীবন নিয়েও নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেন পূজা। সাদা রঙের ওপর সবুজ-নীল নকশার সালোয়ার-কামিজে, প্রকৃতির সবুজ পরিবেশে খোলা চুল আর হাস্যোজ্জ্বল উপস্থিতিতে ধরা দেন এই অভিনেত্রী। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি লেখেন, ‘বিকামিং আ বেটার ভার্সন অব মাইসেলফ, ওয়ান স্মাইল অ্যাট আ টাইম’—যার বাংলা অর্থ, প্রতিটি হাসির মধ্য দিয়ে নিজেকে আরও সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করছেন তিনি।

ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের ব্যাপক সাড়া পাওয়া যায়। অল্প সময়ের মধ্যেই পোস্টটিতে জমা পড়ে হাজারো প্রতিক্রিয়া ও অসংখ্য মন্তব্য। অনেকেই পূজার নতুন লুক, স্বাভাবিক সৌন্দর্য এবং প্রাণবন্ত হাসির প্রশংসা করেছেন।

তবে ছবির চেয়ে বেশি আলোচনায় রয়েছে অভিনেত্রীর ব্যক্তিজীবন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি রহস্যময় স্টোরিকে কেন্দ্র করে নতুন করে বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। শোবিজ অঙ্গনে আলোচনা, অনেক আগেই নাকি পারিবারিকভাবে বাগদান সম্পন্ন করেছেন পূজা। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি।

এর আগে একটি পডকাস্টে নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে পূজা জানিয়েছিলেন, তিনি বিবাহিত নন। তবে পারিবারিকভাবে একসময় তার বাগদান হয়েছিল। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেছিলেন, ভবিষ্যতে বিয়ে করলে সেটি গোপনে নয়, সবার জানাশোনার মধ্য দিয়েই করবেন।

এদিকে নতুন ছবিগুলো প্রকাশের পর ভক্তদের একাংশের প্রশ্ন—তবে কি সেই বাগদানের গুঞ্জনই সত্যি? যদিও এ বিষয়ে এখনো নীরব রয়েছেন অভিনেত্রী। ফলে জল্পনার অবসান ঘটাতে আপাতত অপেক্ষা করতেই হচ্ছে তার ভক্তদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ