শিরোনাম
চন্দনাইশে জুলাই শহীদদের স্মরণে দোয়া, এতিমদের মাঝে খাবার বিতরণ বছর ঘুরলেই বন্যা-ভাঙনের আতঙ্ক, সাতকানিয়ায় নদীশাসনের দাবি বাংলাদেশের ওপর আর কোনো তাবেদারি চলবে না- ভূমি প্রতিমন্ত্রী পরিবেশ সংরক্ষণে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ফলজ-বনজ গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর বাঁশখালী সফর উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৩৫ নম্বর বক্সীরহাট ওয়ার্ডে যুবদলের বৃক্ষরোপণ হাসিনাকে ফেরানোর অভিযোগে চবিতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি রোগমুক্তির প্রলোভন দেখিয়ে ওষুধ বিক্রি, সাতকানিয়ায় চার ভুয়া চিকিৎসকের জরিমানা রেলওয়ে জেনারেল হাসপাতাল পরিদর্শন, চিকিৎসাসেবা সম্প্রসারণে দিকনির্দেশনা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে ফ্রি আনন্দ ভ্রমণের সুযোগ

বার্তা টুডে ডেস্ক / ৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

চট্টগ্রাম পটিয়া উপজেলার সরকারি ও বেসরকারি মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও মানসিক বিকাশে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে এবং নাহার পার্কের পরিচালক জসিম স্যারের সহযোগিতায় মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনামূল্যে আনন্দ ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে।

এই উদ্যোগের আওতায় প্রতি সপ্তাহে পটিয়া উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি মাদ্রাসার ১০ জন শিক্ষার্থী নাহার পার্কে বিনামূল্যে প্রবেশের পাশাপাশি পার্কের সব রাইড উপভোগ করার সুযোগ পাবে।

সংশ্লিষ্টরা জানান, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ ও আনন্দময় পরিবেশে সময় কাটানোর সুযোগ তৈরি করা, তাদের মানসিক বিকাশে সহায়তা করা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

এ সুবিধা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতির কাছ থেকে নির্ধারিত আইডি কার্ড ও আবেদন ফরম সংগ্রহ করতে হবে। আবেদন ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নির্বাচিত শিক্ষার্থীরা পর্যায়ক্রমে এ সুবিধা গ্রহণের সুযোগ পাবে।

ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুহাম্মদ আকতার উদ্দিন বলেন, “মাদ্রাসা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আনন্দময় পরিবেশ শিক্ষার্থীদের মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে। তাদের জন্য একটি সুন্দর ও স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করাই আমাদের এ উদ্যোগের মূল উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, “নাহার পার্কের পরিচালক জসিম স্যারের সহযোগিতায় প্রতি সপ্তাহে ১০ জন শিক্ষার্থী পার্কের সব রাইড বিনামূল্যে উপভোগ করতে পারবে। ভবিষ্যতে এ ধরনের মানবিক ও শিক্ষার্থীকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।”

এ কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি পটিয়ার কচুয়াই এলাকার গিরি চৌধুরী বাজারে অবস্থিত রিয়াযুল উলুম বালক-বালিকা মাদ্রাসায় শিক্ষার্থীদের এ উদ্যোগ সম্পর্কে অবহিত করা হয়।

এ সময় মাদ্রাসার পরিচালক হাফেজ সোলেমান উপস্থিত ছিলেন। তিনি হাফেজ শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন এবং মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে আনন্দ ভ্রমণের এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্টদের প্রশংসা করেন।

সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে তাদের মানসিক প্রশান্তি, সৃজনশীলতা ও সামাজিক বিকাশের জন্য বিনোদনের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, পারস্পরিক বন্ধন ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সহায়ক হবে।

উল্লেখ্য, দক্ষিণ চট্টগ্রামের অন্যতম আধুনিক ও নান্দনিক বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত নাহার রিসোর্ট পার্ক। পরিবার-পরিজন নিয়ে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে সময় কাটানোর জন্য পার্কটি ইতোমধ্যে দর্শনার্থীদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেছে। আধুনিক ও মানসম্মত বিভিন্ন রাইড এবং বিনোদনের নানা আয়োজন থাকায় পার্কটি দক্ষিণ চট্টগ্রামের একটি জনপ্রিয় বিনোদন গন্তব্যে পরিণত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ