শিরোনাম
চন্দনাইশে জুলাই শহীদদের স্মরণে দোয়া, এতিমদের মাঝে খাবার বিতরণ বছর ঘুরলেই বন্যা-ভাঙনের আতঙ্ক, সাতকানিয়ায় নদীশাসনের দাবি বাংলাদেশের ওপর আর কোনো তাবেদারি চলবে না- ভূমি প্রতিমন্ত্রী পরিবেশ সংরক্ষণে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ফলজ-বনজ গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর বাঁশখালী সফর উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৩৫ নম্বর বক্সীরহাট ওয়ার্ডে যুবদলের বৃক্ষরোপণ হাসিনাকে ফেরানোর অভিযোগে চবিতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি রোগমুক্তির প্রলোভন দেখিয়ে ওষুধ বিক্রি, সাতকানিয়ায় চার ভুয়া চিকিৎসকের জরিমানা রেলওয়ে জেনারেল হাসপাতাল পরিদর্শন, চিকিৎসাসেবা সম্প্রসারণে দিকনির্দেশনা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

রোগমুক্তির প্রলোভন দেখিয়ে ওষুধ বিক্রি, সাতকানিয়ায় চার ভুয়া চিকিৎসকের জরিমানা

মিজানুর রহমান রুবেল সাতকানিয়া প্রতিনিধি / ১০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইউনানী চিকিৎসক পরিচয়ে সাধারণ মানুষের কাছে ওষুধ বিক্রির অভিযোগে চার ভুয়া চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

জরিমানাকৃত ব্যক্তিরা হলেন— হারুনুর রশিদ, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ইনসান ও মোহাম্মদ আকিরুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা উপজেলার বিভিন্ন গ্রাম, পাড়া ও মহল্লায় ঘুরে নিজেদের অভিজ্ঞ ইউনানী চিকিৎসক হিসেবে পরিচয় দিতেন। পরে অস্থায়ীভাবে চেম্বার বসিয়ে বিভিন্ন রোগের চিকিৎসার পরামর্শ দেওয়ার পাশাপাশি ইউনানী ওষুধ বিক্রি করতেন। বিশেষ করে নারী, প্রবীণ এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের স্থায়ীভাবে রোগমুক্তির আশ্বাস দিয়ে ওষুধ বিক্রির অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।

বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা চারজনকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের শিক্ষাগত যোগ্যতা, চিকিৎসক পরিচয় এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “আটক চারজনের শিক্ষাগত যোগ্যতা, চিকিৎসক পরিচয় ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই শেষে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে জড়িত না হওয়ার শর্তে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, জনস্বার্থে ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ