সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ আরও সহজলভ্য করার লক্ষ্যে ‘স্বপ্ন সহযাত্রা’ কর্মসূচির আওতায় স্কুলব্যাগ ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করেছে এক টাকায় শিক্ষা’ প্ল্যাটফর্ম।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া, হিফজখানা ও এতিমখানায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোট ২৫ জন শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উপকারভোগী শিক্ষার্থীদের মধ্যে ১৫ জন ছেলে ও ১০ জন মেয়ে।
এ সময় ‘এক টাকায় শিক্ষা’ নিয়ে চাকসু প্রতিনিধি সোহানুর রহমান সোহান বলেন, “শিশুদের পাশে দাঁড়ানোর উদ্যোগকে আরও কার্যকর করতে প্রত্যেক কে ব্যক্তিগতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে পাশে থাকলে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করার পথ আরও সহজ হবে বলেও তিনি মন্তব্য করেন।”
সংগঠনটির সভাপতি সানু আক্তার নদী বলেন,”Give one Taka Daily, change Bangladesh Gradually, আমরা এই মূলমন্ত্র নিয়ে ২০১৭ থেকে কাজ করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে আমাদের ক্লাসরুম আছে যেখানে আমরা সুবিধাবঞ্চিত বাচ্চাদের পড়াই। সারাদেশের অনেক শিক্ষার্থীদের আমরা শিক্ষা সহযোগিতা করেছি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইভেন্ট পরিচালনা করছি। ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছি”
উল্লেখ্য, এক টাকায় শিক্ষা’ দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ তৈরিতে কাজ করে আসছে।